CadetAid
ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতির অনলাইন প্ল্যাটফর্ম
লোড হচ্ছে…
Cadet Admission Course
মোট ক্লাস- 410টি [1 ঘন্টার ক্লাস] ক্লাস টেস্ট- 410টি [mcq] সাপ্তাহিক টেস্ট- 43টি [100 নম্বর লিখিত] মাসিক মডেল টেস্ট- 10টি [ 200 নম্বর লিখিত] চূড়ান্ত মডেল টেস্ট- 10টি [ 200 নম্বর লিখিত] ভর্তি ফি ৫০০০/- মাসিক ফি ৩০০০/-
আমরা কী করি, কীভাবে করি— অনলাইনে
যা পাবেন বিস্তারিত
২৬ বছরের প্রশ্ন-বিশ্লেষণ ২০০১ থেকে ২০২৬— প্রতিটি বছরের ক্যাডেট ভর্তি প্রশ্ন অধ্যায় ধরে সাজানো: কোন পাঠ থেকে কত বার, কোন ধরনের প্রশ্ন, শেষ কবে। এই বিশ্লেষণ থেকেই সিলেবাসের ক্রম— বেশি প্রশ্নের অধ্যায় আগে ও বারবার।
নিজস্ব সহায়িকা— ঘরে পৌঁছে যায় উডবার্ন পাবলিকেশন্স প্রকাশিত ‘উডবার্ন ক্যাডেট কলেজ ভর্তি সহায়িকা’— অধ্যায় ধরে পাঠ, গুরুত্বপূর্ণ প্রশ্ন, মডেল টেস্ট, শেষে ২৬ বছরের সব প্রশ্ন ও উত্তর। ভর্তির পর কুরিয়ারে বাসায়; শিট PDF-এ। সব ফি-র অন্তর্ভুক্ত।
লাইভ ক্লাস, রেকর্ডিং, মোবাইলে ফল প্রতিটি ক্লাস লাইভ ও ইন্টারঅ্যাকটিভ— শিশু প্রশ্ন করে, শিক্ষক নাম ধরে ডাকেন; প্রতিটি ক্লাসের রেকর্ডিং; ক্লাস টেস্ট, সাপ্তাহিক ও মডেল টেস্ট সব অনলাইনে, ফল সঙ্গে সঙ্গে অভিভাবকের মোবাইলে; প্রতিটি ক্লাসের পর বার্তা— আজ কী পড়ানো হলো, বাড়ির কাজ কী।
প্রতিটি শিশুর আলাদা খোঁজ— নামে, বিশেষ যত্নে আর সময়ে
পরিকল্পনা বিস্তারিত
২০ জনের গ্রুপ, একজন মেন্টর প্রতি ২০ জনের গ্রুপে একজন মেন্টর— তিনি প্রতিটি শিশুর প্রোফাইল রাখেন, প্রতি সপ্তাহে অগ্রগতি দেখেন, দরকারে ফোন করেন; আপনার একমাত্র যোগাযোগ-ব্যক্তি। প্রথম সপ্তাহেই প্রতিটি শিশুর এক পাতার প্রোফাইল।
সাফল্যের খাতা প্রতিটি ভুল শিশু নিজের খাতায় লেখে: প্রশ্ন, আমার উত্তর, সঠিক উত্তর, ভুলের ধরন; ৩, ৭ ও ২১ দিন পর আবার চেষ্টা— তিনবার ঠিক হলে “সাফল্য”। সপ্তাহে একবার খাতার ছবি মেন্টরকে পাঠানো; বছরের শেষে এটিই তার রিভিশন বই।
প্রোগ্রেস রিপোর্ট— প্রতি মাসে এক পাতা মাসিক মডেল টেস্টের ৪ দিনের মধ্যে PDF আপনার WhatsApp-এ: নম্বর ও গত তিন মাসের তুলনা, অংশভিত্তিক সবুজ-হলুদ-লাল, সময় কোথায় গেছে, মেন্টরের একটি প্রশংসা ও একটি লক্ষ্য, ঘরে আপনার একটি কাজ। লাল থাকলে মেন্টর নিজে ফোন করেন; মাসের দ্বিতীয় শুক্রবার অনলাইন অভিভাবক-মতবিনিময়।
আসল পরীক্ষার সময়ে অনুশীলন প্রতি নম্বরে ৫৪ সেকেন্ড; প্রতিটি অনলাইন টেস্টে ঘড়ি স্ক্রিনে, সময় শেষে নিজে থেকেই জমা; মডেল টেস্টে সময় ধাপে ধাপে কমে আসে; ডিসেম্বরে পূর্ণ ড্রেস রিহার্সাল— আসল পরীক্ষার সময়সূচিতে (সকাল ১০টা–১টা), চার বিষয় একসঙ্গে।
বছরটা কীভাবে যাবে
সিরিয়াল মাস বিষয়/সিলেবাস
১. ভিত্তি জানু–মার্চ ডায়াগনস্টিক; বেশি প্রশ্নের অধ্যায়; সাফল্যের খাতা
২. গভীরতা এপ্রিল–জুন মূল সিলেবাস; সাপ্তাহিক লেখার কাজ
৩. প্রয়োগ জুলাই–সেপ্টে সিলেবাস শেষ; বিষয়ভিত্তিক ফাইনাল; বিগত প্রশ্নপত্র
৪. পূর্ণ মহড়া অক্টো–ডিসে চূড়ান্ত মডেল টেস্ট, রিভিশন, আবেদন-সহায়তা, ড্রেস রিহার্সাল
ভর্তি, নিয়ম ও যোগাযোগ

প্রথমে একটি ফ্রি রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন শেষে লগিন করুন। কোর্স ডিটেইল পেজ থেকে ভর্তি হও বাটনে ক্লিক করুন। ব্যাচ সিলেক্ট করুন, পেমেন্ট সিস্টেম বাছাই করুন, পরবর্তী পেমেন্ট তারিখ নির্বাচন করুন এবং পেমেন্ট বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করুন। পেমেন্ট সম্পন্ন হওয়ার সাথে সাথেই কোর্সের একসেস পেয়ে যাবেন। ভর্তির পর ড্যাশবোর্ড থেকে কোর্স, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, পরীক্ষা, নোট সবকিছু দেখা যাবে। জুম অ্যাপে লাইভ ক্লাস হবে, ড্যাশবোর্ড থেকেই ক্লাসে জয়েন করতে হবে। ভর্তি সম্পন্ন হলে শিক্ষার্থীল প্রফাইলের সকল তথ্য পূরন করতে হবে। কাগজপত্র (ছবি তুলে WhatsApp-এ): জন্মনিবন্ধন • শিশুর ছবি • অভিভাবকের এনআইডি • স্কুল আইডি/প্রত্যয়ন ক্লাসে যোগ: ক্লাস লিংক ও গ্রুপ অভিভাবকের নম্বরে; সহায়িকা, সাফল্যের খাতা, রুটিন ও আইডি কার্ড কুরিয়ারে বাসায় Phone Number: 01578204548

ঘরে যা লাগবে

স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপ; ইন্টারনেট; খাতা-কলম আর নিরিবিলি একটি জায়গা। প্রযুক্তিতে অসুবিধা হলে আমাদের ডেস্ক ফোনে সাহায্য করে। ইন্টারনেট চলে গেলে রেকর্ডিং ও মেক-আপ ক্লাস।

কারা ভর্তি হতে পারবে

দেশের যেকোনো জেলা থেকে— যারা ২০২৬-এ পঞ্চম শ্রেণিতে পড়ছে এবং জানুয়ারি ২০২৭-এ ষষ্ঠ শ্রেণিতে উঠছে; বাংলা ও ইংরেজি ভার্সন উভয়ের জন্য। বয়স ও উচ্চতার নিয়ম ভর্তির আগে জন্মনিবন্ধন দেখে মিলিয়ে দিই— সমস্যা থাকলে সততার সঙ্গে জানাই।

অনলাইনে শিশুর নিরাপত্তা— যা আমরা মেনে চলি

ক্লাস ও পরীক্ষা ওয়েবসাইট ও অ্যাপে তাই আপনার শিশুর অনলাইন নিরাপত্তা ১০০% নিশ্চিত।

শিক্ষক

Ex-ক্যাডেট, ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষক, সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

কোর্স ম্যাটারিয়েল

কোর্স প্লান, গাইড বই, প্রশ্নব্যাংক, লেকচার শিট, প্রশ্নের ব্যাখ্যামুলক সমাধন।

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা কী, কে দিতে পারে

যোগ্যতা (২০২৭ শিক্ষাবর্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী) ✓ ষষ্ঠ শ্রেণি বা সমমান উত্তীর্ণ; আবেদনকারী ও মা-বাবা বাংলাদেশের নাগরিক ✓ বয়স: ভর্তির বছরের ১ জানুয়ারিতে সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস— ২০২৮ শিক্ষাবর্ষে একই নিয়ম থাকলে জন্ম ১ জুলাই ২০১৪ বা পরে ✓ উচ্চতা: ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি (ছেলে ও মেয়ে); শারীরিক ও মানসিকভাবে সুস্থ ✓ আবেদন: অনলাইনে, www.cadetcollege.army.mil.bd; সাধারণত ১ নভেম্বর – ডিসেম্বরের প্রথম সপ্তাহ; ফি ২,৫০০ টাকা (২০২৭)। আমাদের ডেস্ক পাশে থাকে— বিনা মূল্যে।

ক্যাডেট কলেজ কেন

বাংলাদেশে ১২টি ক্যাডেট কলেজ— ছেলেদের ৯, মেয়েদের ৩— সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল শাখার অধীনে আবাসিক প্রতিষ্ঠান। সপ্তম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত: জাতীয় পাঠ্যক্রমের পড়াশোনার সঙ্গে শৃঙ্খলা, খেলাধুলা ও নেতৃত্ব। এসএসসি-এইচএসসিতে ফল বরাবরই দেশের শীর্ষ সারিতে; সশস্ত্র বাহিনী থেকে চিকিৎসা, প্রকৌশল, প্রশাসন— প্রাক্তন ক্যাডেটরা সব ক্ষেত্রে। ছেলেদের: ফৌজদারহাট • ঝিনাইদহ • মির্জাপুর • রাজশাহী • সিলেট • রংপুর • বরিশাল • পাবনা • কুমিল্লা মেয়েদের: ময়মনসিংহ গার্লস • ফেনী গার্লস • জয়পুরহাট গার্লস

তিনটি ধাপ, আর আপনার সন্তানের ভর্তি-যাত্রা

১ লিখিত পরীক্ষা ডিসেম্বরের শেষে, সকাল ১০টা–১টা— সবচেয়ে বড় ধাপ

২ মৌখিক পরীক্ষা লিখিত উত্তীর্ণদের জন্য

৩ স্বাস্থ্য পরীক্ষা এরপর চূড়ান্ত মেধাতালিকা

লিখিত পরীক্ষা: ২০০ নম্বর, ৩ ঘণ্টা— প্রতি নম্বরে ৫৪ সেকেন্ড

গণিত-৭০, ৬৩ মিনিট ষষ্ঠ শ্রেণির গণিত: স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, অনুপাত ও শতকরা, পূর্ণসংখ্যা, বীজগণিতীয় রাশি, সরল সমীকরণ, জ্যামিতির মৌলিক ধারণা, ব্যবহারিক জ্যামিতি, তথ্য ও উপাত্ত

ইংরেজি-৬৫, ৫৮ মিনিট Grammar (parts of speech, articles, tenses, right forms of verbs, transformation, WH-questions, synonyms-antonyms, spelling, punctuation, translation …) + Guided writing (paragraph/composition, conversation, picture description, comprehension, story) + English for Today VI

বাংলা-৪৫, ৪০ মিনিট সাহিত্য: কবিতা, গল্প, প্রবন্ধ (চারুপাঠ) • ব্যাকরণ: ভাষা, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, বাগর্থ, বানান, বিরামচিহ্ন, অভিধান • নির্মিতি: অনুধাবন, সারাংশ/সারমর্ম, ভাব-সম্প্রসারণ, পত্র, অনুচ্ছেদ

বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা-২০, ১৮ মিনিট তিন বিষয়ের ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই + সাম্প্রতিক ঘটনাবলি (বাংলাদেশ) + মানসিক দক্ষতা ও বুদ্ধিমত্তা (IQ)

মোট ২০০ ১৭৯ + ১ মাধ্যম বাংলা বা ইংরেজি— পরীক্ষার্থীর পছন্দে। শেষ ১ মিনিট: নাম-রোল, প্রশ্ন নম্বর, বানান মিলিয়ে দেখা

এ পরীক্ষায় ভালো করার তিনটি সত্য

১ প্রশ্ন ঘুরে ঘুরে আসে। ২৬ বছরের বিশ্লেষণে দেখা যায়, বাংলায় কিছু পাঠ থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন আসে— যেমন ‘মাদার তেরেসা’ থেকে ১৫ বছরে ১৯টি; চারুপাঠের ১৮ পাঠের ৬টি থেকেই অর্ধেকের বেশি প্রশ্ন। সব সমান গুরুত্বে পড়লে সময় নষ্ট হয়। ২ লেখার হাত লাগে। সিলেবাসের বড় অংশ লেখা— অনুধাবন, সারমর্ম, ভাব-সম্প্রসারণ, পত্র, অনুচ্ছেদ; ইংরেজিতে paragraph, story, translation। শুধু বহুনির্বাচনি অনুশীলনে এই পরীক্ষা হয় না; তাই প্রতি সপ্তাহে শিক্ষক-মূল্যায়িত লেখার কাজ। ৩ সময়ই পার্থক্য গড়ে। চার বিষয় এক পরীক্ষায়; এক বিষয়ে বেশি সময় দিলে অন্যটিতে টান পড়ে। আমাদের অনলাইন মডেল টেস্টে ঘড়ি স্ক্রিনে, সময় শেষে খাতা নিজে থেকেই জমা— আসল পরীক্ষার হারে অভ্যাস তৈরি হয়।

১টি বিষয় · ২টি ক্লাস · চিহ্ন দেওয়াগুলো ভর্তি হলে খুলবে
Mathematics
ভিডিও ক্লাস · 60 মিনিট
English Class
লাইভ ক্লাস · 11 Nov, 05:00 PM · 60 মিনিট
Munir Ahmed
Munir Ahmed
ঢাকা বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থীদের আন্তরিকতা ও মজার ছলে সাথে গণিত শিখান
পুরো প্রোফাইল দেখুন
৫.০
১টি রিভিউ
তাসনিম

ক্যাডেট ভর্তির চমৎকার Cadet Aid আমি এখানে ভর্তি হয়ে সেরা সার্ভিস পেয়েছি

WhatsApp এ কথা বলুন